ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর পুরান ঢাকার একটি হাসাপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মৃত হাসিবুর রহমান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।

ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার থেকে যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। পরে সেখানে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ফেসবুকের এক পোস্টে লেখেন, চোখের সামনে চলে গেলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বলার ভাষা নাই। মহান আমাদের ক্ষমা করুন।

জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল ফেসবুকের এক পোস্টে লেখেন, আহারে ছোট ভাই আহারে আমাদের জীবন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আমাদের ক্ষমা করুন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। আমিন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

8

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন

11

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

12

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

13

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

16

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পালটা হামলার হুমকি ত

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

20