ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুলিশ

পবিত্র কোরআন অবমাননা ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর তার নিজের বাসা থেকে আটক করা হয়। তবে কোথায় থেকে আটক করা হয় তা বিস্তারিত জানা যায়নি।


এর আগে অপূর্ব পাল ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেন। পরে একদল ছাত্র-জনতা রাতে তার বাসার নিচে গিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ দেখায়। রাত দেড়টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবিতে দেখা যায়, অপূর্ব পালের বাসার নিচে পুলিশের সঙ্গে তিনি আছেন। তবে বাসার বাহিরে একদল উত্তেজিত ছাত্র-জনতার বিক্ষোভের কারণে তাকে সেখান থেকে বের করতে পারেনি পুলিশ।

তাকে আটকের ছবি ফেসবুকে পোস্ট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহনাজ লেখেন, কোরআন অবমাননার ঘটনার আপডেট! অপূর্ব পালের বাসার নিচে ছাত্ররা ঘেরাও করেছে, পুলিশ এসে তাকে এরেস্ট করেছে! এখন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রীর মরদেহ

1

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

6

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

9

২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা

10

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রজ্ঞাপন জারি

14

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20