ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সীলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্ত্বাধিকারী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এসময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী মাজিষ্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সীলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যায়। 

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সীলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সীল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি। 

জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনভাবেই এই প্রেসে ভোটেরর সীল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’ 

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোন বক্তব্য দেননি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

16

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

17

আড়াইহাজার বিশনন্দীতে বাক প্রতিবন্ধী ধর্ষণ : বিচার দাবি এলাক

18

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20