ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করেছে। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা অন্য প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আপত্তি থাকলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ইসিতে আপিল করতে হবে।

নির্দেশনাটি ইসি সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে পূর্বে জারি হওয়া পরিপত্র-২ এর দফা-১৯ অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আপিলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে
নির্ধারিত বুথে আবেদন: আপিল দায়ের করতে প্রার্থী বা তাদের প্রতিনিধি অবশ্যই সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দেবেন।

নমুনা অনুসরণ: আপিলের আবেদন ইসি কর্তৃক প্রদত্ত ‘পরিশিষ্ট-ক’ ফরম্যাট অনুযায়ী করতে হবে।

সময়সীমা: নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইসি সচিবালয় দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরও এই নির্দেশনা প্রার্থীদের জানাতে অনুরোধ করেছে, যাতে তারা নির্ধারিত নিয়ম মেনে সময়মতো আপিল জমা দিতে পারেন।

প্রতিবারের মতো এবারের নির্বাচনের জন্যও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস এবং বুথ স্থাপন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণ সেখানে আপিল শুনানির মাধ্যমে সিদ্ধান্ত দেবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

1

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

2

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

5

রাকসু নির্বাচনে বামপন্থী প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণা

6

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না -

9

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

10

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

11

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

12

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রজ্ঞাপন জারি

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

15

এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

16

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

17

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20