ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ভারত বিষয়টি পর্যালোচনা করছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, 'তিনি কবে ফিরবেন সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন।'

আরাকান আর্মির হাতে জেলেদের আটকের ঘটনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চীনের অর্থায়নে নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা এমনভাবে করা হচ্ছে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত ও ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরে শিল্প-কারখানা কম হওয়ায় কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

উপদেষ্টা বলেন, 'দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে তুলে দিতে চাই, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন। সব রিফর্ম আমাদের পক্ষে শেষ করা সম্ভব না—এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যারা ভবিষ্যতে দায়িত্ব নেবেন, তারা যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারেন।'

চার দিনের সফরে রংপুরে এসে আজ তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিন বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধা

1

ফেসবুকে ‘বিকৃত ছবি': হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩৫

2

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা

8

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রে

11

শাপলা-সাদা শাপলা-লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দের আশা

12

বিজয়নগরে মদ্যপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুইজন

13

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

14

কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করার আহ্বান উপদেষ্টার

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20