ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ৯ বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তলবের সময় রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বাংলাদেশের ভূখণ্ডে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে সুষ্ঠু প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী।

বাংলাদেশ সরকার মিয়ানমারকে আহ্বান জানিয়ে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা আর না ঘটে সে জন্য তাদের পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ স্পষ্ট করেছে— মিয়ানমার কর্তৃপক্ষ ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সংঘাত কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলতে পারবে না।

এ সময় রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেন যে, মিয়ানমার সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি আহত শিশু ও তার পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির মস্তিষ্কে গুলি রয়ে গেছে এবং মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

2

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

প্রথমবারের মতো বাংলাদেশ ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

ঢাকা- ১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

12

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

13

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

20