ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা এবার খুব শান্তিপূর্ণ হয়েছে, আগেরটাও শান্তিপূর্ণ হয়েছে, কয়েকদিন আগে সরস্বতী পূজাও শান্তিপূর্ণ হয়েছে। ইলেকশনও খুব শান্তিপূর্ণ হবে।

আজ সোমবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানও বক্তব্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, গত দুটি পূজায় আমরা নিরাপত্তা অ্যাপ ব্যবহার করেছি। এই অ্যাপ ভালোভাবে কাজ করছে। এখানে ৪২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে, পূজামণ্ডপ ছিল ৩৩ হাজার। ওখানেও সুরক্ষা অ্যাপ কাজে দিয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকি মোকাবিলায় ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এই নির্বাচনে সারা বাংলাদেশে, এক লাখ সেনাবাহিনী, এক লাখ ৫০ হাজার পুলিশ, ১০ হাজার র‍্যাব, পাঁচ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, পাঁচ হাজার কোস্টগার্ড, ছয় লাখের মতো আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অ্যাডিশনাল হিসেবে আমরা বিএনসিসি নিয়োগ করছি।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বডি ক্যামেরা রাখা হয়েছে। এবার -কেউ পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গায় আছে। আগে স্টাফিং করে চলে গেছেন, এবার ছবি উঠে যাবে। ড্রোন থাকছে, কোথাও কোনো গন্ডগোল করলে ইনফরমেশন চলে যাবে। ডগ স্কোয়াডও থাকছে।

তিনি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। দুর্গম এলাকা বিবেচনায় উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড ও নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব ছাড়াও বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ ইউএনও এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

আজ হচ্ছে না, পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

3

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রজ্ঞাপন জারি

4

আড়াইহাজার বিশনন্দীতে বাক প্রতিবন্ধী ধর্ষণ : বিচার দাবি এলাক

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল

7

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

13

জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা

14

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

19

শাপলা-সাদা শাপলা-লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দের আশা

20