ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। শনিবার (৪ অক্টোবর) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা প্রস্তাবনায় হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ায় ইসরাইলকে অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নির্দেশ দেয়ায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান বন্ধ ঘোষণা করেছে।

আইডিএফ জানিয়েছে যে তাদের সদস্যরা অভিযানে নিয়োজিত ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আহ্বানে ওই অভিযান স্থগিত করা হয়েছে। এ সময় তারা ফিলিস্তিনিদের অবরুদ্ধ শহরে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করে। তারা বলে, এটি এখনো ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ হিসেবে রয়ে গেছে।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিনিধি দল রোববার আলোচনার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা সম্ভবত লোহিত সাগরের অবকাশস্থল শার্ম আল-শেখে বৈঠকে মিলিত হবেন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ওই অঞ্চলে যাচ্ছেন বলে জানা গেছে।

সূত্রটি আরো জানিয়েছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়াকে ‘নেতিবাচক’ বলে মনে করেন বলে জানা গেছে। কিন্তু ট্রাম্পের প্রচেষ্টার সাথে একমত হওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।

টাইমস অফ ইসরাইল জানতে পেরেছে যে ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর আইডিএফকে এই নির্দেশ দেয়া হয়েছে। এ সময় আইডিএফকে সামরিক তৎপরতা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির

5

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

6

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

7

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না

8

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

9

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করার আহ্বান উপদেষ্টার

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20