ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রেমিকের

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিক ও তার বন্ধুদের হাতে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার একটি গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় বিলের মধ্য নিয়ে গিয়ে তাকে তার প্রেমিক বুলবুল ও দুই বন্ধু মিলে ধর্ষণ করে বলে বলে অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ রবিবার (৭ ডিসেম্বর) প্রেমিক বুলবুলকে (১৯) গ্রেপ্তার করেছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদরে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার পুলিশ ও সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মামলার এজাহারে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বুলবুলের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টার দিকে ছাত্রীকে চাচকিয়া বিলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বুলবুল এবং তার বন্ধু সোহানুজ্জামান ও তাওহিদ মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে। 

এ সময় তারা মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন দুপুরে ঘটনা জানাজানীর পর ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর রবিবার ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. আবু বক্কর সিদ্দিক  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এর আসামি বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

1

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন

2

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের: প্রধান উপদেষ্

3

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

4

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

5

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রে

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধা

15

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার বাসিন্দা

16

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

20