ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রজ্ঞাপন জারি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভেঙে দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নেতা তারেক রহমান।


মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছেন এবং তার নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে পরবর্তী সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে।

পৃথক একটি গেজেটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদানের বিষয়টিও নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে দেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পদার্পণ করল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

4

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের: প্রধান উপদেষ্

5

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না -

6

চট্টগ্রামের বিএনপির নির্বাচনি প্রচারে সহিংসতা, অন্তর্বর্তী স

7

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পালটা হামলার হুমকি ত

8

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

9

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

10

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

15

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20