ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বিএনপির নির্বাচনি প্রচারে সহিংসতা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি

চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচার অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, এরশাদ উল্লাহ এই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোঁড়া একটি গুলি তার শরীরে এসে বিদ্ধ হয়। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।

সরকার এই অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেফতারের এবং বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যেই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে ‘দানবে’ পরিণত হয়েছে

1

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

2

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

5

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

6

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের: প্রধান উপদেষ্

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

10

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

14

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই

15

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

16

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

19

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

20