ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক যথারীতি লিটন দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।


দলে জায়গা হয়নি অফ ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের। জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

গত বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটার এবারের বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখতে পারেননি। জাকের, শান্ত ছাড়া বাকি চারজন হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও তানভীর ইসলাম।

তাদের জায়গায় যুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশের বিশ্বকাপ দলে ব্যাটার ৭ জন, স্পিনার ৩ জন। বাকি পাঁচজন পেসার। টি-টোয়েন্টি দলে পেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়মিত। তাদের সঙ্গে নেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিনকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

5

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

6

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

7

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন

8

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

18

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে ‘দানবে’ পরিণত হয়েছে

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20