ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দি ডেইলি ইনসাইডকে বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে। আশা করছি ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব। 

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর এইচএসসির লিখিত পরীক্ষার খাতা (উত্তরপত্র) নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর উত্তরপত্র এরই মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই দিন বেশি সময় বাড়ানো হলো।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী অধীর অপেক্ষায় রয়েছে চূড়ান্ত ফলাফলের।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

2

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন

3

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ১৮টি বরফকল সিলগালা

6

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন

7

ফেসবুকে ‘বিকৃত ছবি': হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩৫

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

11

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

12

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না

13

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

তারেক রহমান অসুস্থ নন: মিডিয়া সেল

16

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা

20