ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রীর মরদেহ

বরিশাল নগরীর সদর রোড থেকে শারমিন মৌসুমি কেকা (৪৫) নামে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার স্বামীর বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কারাবন্দি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার স্বামী হিরন উদ্দিন লিটু বরিশাল সদরের বাসিন্দা।

মরদেহ উদ্ধারের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ গণমাধ্যমকে জানান, সরকারি জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর তারা কেকার বাসায় যান। একটি কক্ষে খাটের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের অবস্থা থেকে মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগে মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কেকার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।

গত বছর জুলাই আগষ্টের গণ-আন্দোলনে মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না -

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

9

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

16

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

17

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

18

জবি শিক্ষার্থী খুন : বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, ২ দিনের শোক

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20