ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা জবাব

চরম নাটকীয়তা আর উত্তাপের মধ্য দিয়ে শেষ হলো এশিয়া কাপ। দুবাইয়ে জমে ওঠা ফাইনালে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে শেষ হওয়ার পরও যেন থামছে না ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা।

ভারতের এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদি। আবার ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই।

গতকাল পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

কিছুক্ষণ পরই মোদির এই পোস্টের জবাব দেন নাকভি।

রিটুইট করে তিনি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’

গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা শুরু হলে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই দেশ। এর পর থেকে দুই দেশই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

4

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

5

ঢাকা- ১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

8

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

9

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার বাসিন্দা

10

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা

13

সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

14

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

18

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

19

শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর

20