সৈয়দ রাহাত
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির হাইব্রিড প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মানববন্ধনের মাধ্যমে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো তাদের প্রার্থী পরিবর্তনের দাবি তুলে ধরেন।

হাজার হাজার  মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান  করেন। মানববন্ধনে মহিলা সমর্থক এর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা বলেন, তাপস ভাইকে ধানের শীষ দিলে  আমরা ভোট দিয়ে পাস করামু।

মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র মোঃ মাঈনুদ্দিন মাঈনু, জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী, সাবেক ছাত্রদলের সহ সভাপতি মো: ইকবাল মোল্লা, ছাত্রদল নেতা রাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত তাপস অনুসারী নেতা/কর্মীরা।

জেলা বিএনপির সদস্য মোঃ হজরত আলী বলেন, আজকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি নবীনগরে কোন হরতাল আন্দোলন সংগ্রামে কোনদিন আমরা দেখি নাই , উনি যদি আন্দোলন সংগ্রামের একটা ছবি দেখাতে পারে তাহলে আমরা বিএনপি নেতাকর্মীরা জাপিয়ে পরে উনাকে পাস করাবো,অন্যতায় খসড়া নমিনেশন পরিবর্তন করে নাজমুল হোসেন তাপসকে চুড়ান্ত নমিনেশন দেওয়া হোক। 

নেতাকর্মীদের অভিযোগ, ২০০১-২০২৩ সাল পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী এম এ মান্নান মাঠেই ছিলেন না, কোন আন্দোলনে ছিলেন না।

সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন মাঈনু বলেন, এই আসনে কাজী নাজমুল হোসেন তাপসের বিকল্প প্রার্থী বিএনপিতে এখনো তৈরি হয়নি। আমাদের দাবী অবিলম্বে খসড়া মনোনয়ন পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হোক।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও তীব্র কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল

3

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

6

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

7

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

শাপলা-সাদা শাপলা-লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দের আশা

10

নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

11

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

12

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

19

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

20