ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা- ১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকা- ১০ আসনে ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার ভোটার হবেন। রবিবার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।

উপদেষ্টা আসিফ মাহমুদ এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। সেই আসন থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন। এখন এই আসনের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরও জোরালো করছে।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ৫ আগস্টে অভ্যুত্থানের চূড়ান্ত তারিখ ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করার আহ্বান উপদেষ্টার

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

6

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

9

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

13

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

19

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

20