ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ীই এটি বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩ অক্টোবর) ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেন, জাতীয় ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ীই জুলাই সনদ কার্যকর করা হবে।

প্রশাসনের কর্মকর্তাদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে সরকার অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচন সামনে রেখে তারাই একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করে এবং দেশের জন্য জীবন বিলিয়ে দেয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

1

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

2

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

3

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

8

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

9

এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

10

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

19

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

20