ডেস্ক রিপোর্ট
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে একজন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৯৪ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৮২ শিশু এবং সন্দেহজনক হামে ১২১২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪৬ হাজার ৭১০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬৪৯০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৮৬২ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৯ হাজার ১৫২ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৩৪৩ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৮৫ জন এবং নিশ্চিত হামে ৫৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন

1

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

5

জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রে

11

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বানিজ্যে

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না -

14

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রীর মরদেহ

15

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

16

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20