ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎প্রযুক্তিতে ক্যারিয়ার গঠনে বিডিটাস্ক ও ইউসিবিডির উদ্যোগ

তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক সফটওয়্যার প্রতিষ্ঠান বিডিটাস্কের সঙ্গে এক কৌশলগত চুক্তি সই করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি খাতে কাঠামোগত প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাবেন।

‎বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশানে ইউসিবিডি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। চুক্তিতে সই করেন ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং বিডিটাস্কের ব্যবস্থাপনা পরিচালক শামস মোহাম্মদ তারেক।

‎ইউসিবিডির শিক্ষার্থীরা লাইভ আইটি প্রজেক্টে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এ ছাড়াও, ইউসিবিডিতে পড়াশোনা শেষে চাকরি পেতে সহায়তা পাবেন এবং বর্তমান তথ্যপ্রযুক্তি খাত অনুযায়ী পেশাগত প্রশিক্ষণ লাভ করবেন।

‎খাতসংশ্লিষ্ট অভিজ্ঞ পেশাজীবীদের নেতৃত্বে জ্ঞান-বিনিময় সেশনে অংশগ্রহণ এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে শিক্ষার্থীদের জন্য।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব উদ্যোগ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারেন, যা চাকরির বাজারে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে। এর মাধ্যমে, শিক্ষার্থীরা যেমন বাস্তবভিত্তিক আইটি অভিজ্ঞতা ও ভবিষ্যৎমুখী ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন, তেমনি অভিভাবকেরা সন্তানদের কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে শিক্ষায় বিনিয়োগ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

3

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

4

রাকসু নির্বাচনে বামপন্থী প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণা

5

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

6

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

7

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখলেই ঝাঁপিয়ে না পড়ে যাচাই-বাছাই করার

10

ফেসবুকে ‘বিকৃত ছবি': হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩৫

11

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

12

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনছে বা

13

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পালটা হামলার হুমকি ত

14

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

প্রথমবারের মতো বাংলাদেশ ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

19

শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর

20