ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনের ঘটনায় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি এ ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক শোকবিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আটক করে নিয়ে যায়। পরে তাকে অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু ঘটে

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা এ ধরনের ঘটনা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও ন্যায়বিচারের প্রতি চরম অবমাননা।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেকোনো অপরাধের বিচার অবশ্যই আদালতের মাধ্যমে হওয়া উচিত—এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা দেশের মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, উল্লিখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

বিএনপি মহাসচিব শোকবিবৃতিতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

1

চট্টগ্রামের বিএনপির নির্বাচনি প্রচারে সহিংসতা, অন্তর্বর্তী স

2

ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, প্রজ্ঞাপন জারি

3

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধা

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখলেই ঝাঁপিয়ে না পড়ে যাচাই-বাছাই করার

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের: প্রধান উপদেষ্

12

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

প্রথমবারের মতো বাংলাদেশ ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির

15

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

16

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

17

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

18

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20