ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

 বাংলাদেশের সঙ্গে চলমান কর্মসূচির অধীনে আরও বিভিন্ন খাতের শ্রমিকদের দক্ষতা পরীক্ষা সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শ্রমিক নেওয়ার জন্য জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচি-এর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

বুধবার (৫ নভেম্বর) টোকিও-তে জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ অনুরোধ জানান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ সময় উপস্থিত ছিলেন।

টোকিও’র বাংলাদেশ দূতাবাস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সিনিয়র সচিব বাংলাদেশ ও জাপানের মধ্যে কারিগরি প্রশিক্ষণ ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন আইনগত সংস্কার ও অভিবাসন ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতি বিষয়ে ভাইস-মিনিস্টারকে অবহিত করেন।

বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শ্রমিক নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সহযোগিতা স্মারক এবং দুই শতাধিকেরও বেশি পিটুপি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর লক্ষ্য ২০৪০ সালের মধ্যে জাপানে যে প্রায় ১ কোটি ১০ লাখ শ্রমিকের প্রয়োজন হবে, সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা।

সংবদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র সচিবের অনুরোধের প্রেক্ষিতে জাপানের ভাইস-মিনিস্টার ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং জাপান দূতাবাস ইতোমধ্যে নতুন খাত অন্তর্ভুক্তির বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বলেন জানান।

সাক্ষাৎ শেষে সিনিয়র সচিব ভাইস-মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

1

শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর

2

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

3

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই

4

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

5

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

8

চট্টগ্রামের বিএনপির নির্বাচনি প্রচারে সহিংসতা, অন্তর্বর্তী স

9

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রে

13

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

প্রথমবারের মতো বাংলাদেশ ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির

20