ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

একদিন আগে বায়রা’র নির্বাচন স্থগিত

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) স্থগিত ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন সই করা নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয় ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফশিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল স্থগিত করা হলো।’

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাকোটের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আগামী কাল শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বানিজ্যে

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

বিএনপি নির্বাচন করবে দলগত নাকি জোটবদ্ধভাবে, জবাব দিলেন তারেক

3

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

4

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

5

ফেসবুকে ‘বিকৃত ছবি': হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩৫

6

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

15

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনছে বা

16

আড়াইহাজার বিশনন্দীতে বাক প্রতিবন্ধী ধর্ষণ : বিচার দাবি এলাক

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20