ডেস্ক রিপোর্ট
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

হিলি: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (৮ মে) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে জিরো পয়েন্ট ও দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে।

এ ছাড়া, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অবৈধ পথে ভারতীয় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বিজিবি। চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয়দের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।

সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত বিজিবিকে জানাতে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হতে বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবি সবসময় তৎপর। বর্তমানে বিশেষ পরিস্থিতিতে আমরা হিলিসহ আমাদের ব্যাটালিয়নের আওতাভুক্ত সকল সীমান্ত এলাকায় টহল জোরদার করেছি। স্থানীয় বাসিন্দাদেরও আমরা সজাগ থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছি।’

বর্তমানে হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিজিবির কড়া নজরদারির কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনছে বা

4

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রীর মরদেহ

5

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

6

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

7

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

10

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

13

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

14

বিএনপি নির্বাচন করবে দলগত নাকি জোটবদ্ধভাবে, জবাব দিলেন তারেক

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

19

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের: প্রধান উপদেষ্

20