ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে পরনির্ভরতা পরিহার করে স্বনির্ভর হওয়ার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডেডলাইন যা-ই থাকুক না কেন, জাতি হিসেবে নিজেদের পায়ে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য।

বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন। বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেন, বাংলাদেশ আর কোনো ধরনের দাসত্ব বা পরনির্ভরতা চায় না। তিনি উল্লেখ করেন, আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। আমাদের যেন কোনো ধরনের দাসত্ব করতে না হয়। এটা পরিষ্কার যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে।

 অধ্যাপক ইউনূস দ্রুত এই নির্ভরতার ফাঁদ থেকে বেরিয়ে আসার ওপর মনোযোগ দিতে বলেন। তিনি মনে করেন, এটিই একমাত্র বিকল্প পথ।

স্বনির্ভরতা অর্জনের জন্য জাতিকে অভ্যাস পাল্টাতে হবে, বুদ্ধি খাটানো, পরিশ্রম করা এবং লড়াই করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই কাজ কঠিন হলেও এর মধ্যেই রয়েছে সত্যিকারের আনন্দ। প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, তার মূল ভিত্তিই হলো আত্মনির্ভরশীলতা।

প্রেস সচিব বলেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর। প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে। আমাদের তারুণ্য, সৃজনশীলতা আমাদের শক্তি এবং সুযোগ। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করাই হলো মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না -

1

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পালটা হামলার হুমকি ত

2

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

3

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ১৮টি বরফকল সিলগালা

6

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা

7

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

8

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

নবম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধুসহ দলবদ্ধ ধর্ষণ প্রে

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

রাকসু নির্বাচনে বামপন্থী প্যানেলের ১৬ দফা ইশতেহার ঘোষণা

16

শাপলা-সাদা শাপলা-লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দের আশা

17

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল

18

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20