ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

দেশে মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয় বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু স্থানে, আর ঢাকা ও ময়মনসিংহের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) পর্যন্তও একই ধারা অব্যাহত থাকতে পারে। এরপর রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) এবং ১৪-১৫ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। 

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘মেঘের একটি ভারি সেল বর্তমানে সক্রিয় আছে। এটি শেষ হলেও আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

কারা সেফ এক্সিট চায়, নাহিদকে পরিষ্কার করার আহ্বান উপদেষ্টার

2

গাজা সিটিতে অভিযান বন্ধের ঘোষণা ইসরাইলি সেনাবাহিনীর

3

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

4

সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

7

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির

13

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

16

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

20