ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ১৮টি বরফকল সিলগালা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একযোগে অভিযানে ১৮টি বরফ কল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।

এসময় উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন বৃদ্ধি পায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে ‘দানবে’ পরিণত হয়েছে

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

4

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

7

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

8

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার বাসিন্দা

11

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

12

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

13

আবার বেড়েছে সোনার দাম, ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯৪

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20