ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবার প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া

প্রতারণার শিকার ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাও যেন তেন নয়, একেবারে গুরুতর প্রতারণার শিকার এই নায়িকা। অভিযোগ, তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে; যে আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন নুসরাত ফারিয়া। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।’

শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন নায়িকা। আরও উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।’

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ থাকার খবরটি নতুন কিছু নয়; মাঝে মাঝেই এমনটা শোনা যায়। ফারিয়া নিজেও এবার এমন বিড়ম্বনার শিকার। তাই নায়িকা তার এই পোস্টে সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানালেন। 

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য চিত্রনায়ক আলমগীরও একই ধরনের ভুয়া আইডির বিড়ম্বনায় পড়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখলেই ঝাঁপিয়ে না পড়ে যাচাই-বাছাই করার

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯৪

3

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার বাসিন্দা

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা

10

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

11

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

16

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

17

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

18

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20