ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল নিয়ে যা বললেন ডিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে। তবে ফলাফল প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বলেন, ‘পরীক্ষার খাতা দেখার কাজ এখনো শেষ হয়নি। আরও কিছুটা সময় লাগবে। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ও পরীক্ষার ফলাফল প্রস্তুত করার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানিয়ে দেয়া হবে কখন প্রকাশ হতে পারে।’

জানা গেছে, ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। গত ১৩ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

7

ফেসবুকে ‘বিকৃত ছবি': হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩৫

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

খাটের ওপর পড়ে ছিল ঝালকাঠি জেলা আ.লীগ নেত্রীর মরদেহ

13

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

14

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

15

জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20