ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়ে কাল, গায়ে হলুদের ছবি ও নাচ ভাইরাল

ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়ছেন। জীবনের নতুন ইনিংস শুরু করার আগেই শুভেচ্ছায় সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ইতিমধ্যেই শুরু হয়েছে স্মৃতি–পলাশ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের মঞ্চেই আংটি বদল করেন এই ক্রিকেট–বলিউড যুগল। এর পরদিনই অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান, যার ছবি-ভিডিও ঝড় তুলেছে অনলাইনে।

হলুদ থিমে সাজানো অনুষ্ঠানে উজ্জ্বল লেগেছে বর–কনেকে। স্মৃতির সঙ্গে নাচে যোগ দেন সতীর্থ জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, রাধা যাদব ও রিচা ঘোষ। তাদের প্রাণখোলা নাচ ও হাসিমুখের মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

বিয়ের আগে বিশেষ মুহূর্তও শেয়ার করেন পলাশ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই চোখ বেঁধে রাখা স্মৃতিকে হাঁটু গেড়ে প্রোপোজ করেন তিনি। আংটি হাতে পলাশের সেই আবেগঘন ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—‘ও হ্যাঁ বলেছে’।

রবিবার মূল বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন স্মৃতি ও পলাশ। স্মৃতি মান্ধার কোটি ভক্তের হৃদয় ভাঙলেও তারা শুভেচ্ছা জানাচ্ছেন নতুন জুটিকে।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বানিজ্যে

1

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

2

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

3

মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন

4

সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখলেই ঝাঁপিয়ে না পড়ে যাচাই-বাছাই করার

5

জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

শাপলা-সাদা শাপলা-লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দের আশা

9

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে ‘দানবে’ পরিণত হয়েছে

10

তারেক রহমান অসুস্থ নন: মিডিয়া সেল

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যু

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

বিজয়নগরে মদ্যপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুইজন

17

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

18

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20