ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় অনুষ্ঠিত হলো ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী সদস্যদের সম্মান জানাতে আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

শনিবার(২৯ নভেম্বর) উত্তরা বাংলাদেশ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাউ-এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন এবং রশীদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী বখতিয়ার মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক এবং সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাউ-এর বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির। 

ডুসাউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে কাজী সিয়াম সাজিদ বলেন, ''একতা, বন্ধুত্ব ও মানবতা—এই তিন মূলমন্ত্র নিয়ে ডুসাউ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনে ডুসাউ সদা জাগ্রত। সামাজিক সংগঠন হিসেবে ডুসাউ এর ব্যাপ্তি অনেক। এছাড়াও আত্মউন্নয়ন এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করি।''

পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। আলোচনার পাশাপাশি ছিল স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত কণ্ঠে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ পথচলা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

5

এইচএসসির ফল প্রকাশ কবে, যা বলছে বোর্ড

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

তারেক রহমান অসুস্থ নন: মিডিয়া সেল

8

কয়েকজন উপদেষ্টা আখের গুছিয়ে নিরাপদে দেশত্যাগের কথা ভাবছেন: ন

9

আজ রাজনৈতিক দলগুলো পাবে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

10

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

হোটেলে খেতে গিয়ে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল

16

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

17

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

18

মধ্যরাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে আটক করেছে পুল

19

ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’: মাস্

20