ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা জাল জব্দ

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের মতো নারায়ণগঞ্জ আড়াইহাজারে ও চলছে ব্যাপক অভিযান। 

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতেনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় আটক জেলেদের কাছ থেকে প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মন্ডল, আড়াইহাজার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং খাগকান্দা নৌ-পুলিশের এসআই মোহাম্মদ শামিম উদ্দিনের সঙ্গীয় টিম। 

মৎস্য কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষা অভিযানের মূল লক্ষ্য হচ্ছে প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা। 

এদিকে অভিযানের খবর পেয়ে নদী তীরবর্তী এলাকাগুলোতে জেলেদের মধ্যে সতর্কতা দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে সকল জেলেকে নিষিদ্ধ সময়সীমায় ইলিশ না ধরার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

বিএনপি-জামায়াত বৈঠক: জাতীয় স্বার্থে একসঙ্গে কাজের প্রতিশ্রুত

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

6

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

ঢাকা- ১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

11

মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ১৮টি বরফকল সিলগালা

12

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ২০১

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

আড়াইহাজার বিশনন্দীতে বাক প্রতিবন্ধী ধর্ষণ : বিচার দাবি এলাক

20