ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকির মাঝেও নতুন দায়িত্বে সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে মৃত্যুর হুমকির মুখেও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না। নানা বিতর্ক, ব্যক্তিগত নিরাপত্তা সংকট ও চাপের মধ্যেও তিনি এবার হাতে তুলতে চলেছেন আরও বড় দায়িত্ব—নিজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং ৪’-এর পরিচালনার ভার।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী বছরই শুরু হবে ‘দাবাং ৪’-এর শুটিং। চুলবুল পান্ডের আইকনিক চরিত্রে এবারও দেখা যাবে সালমান খানকে। বিশেষ তথ্য হলো—এই পর্বের পরিচালক হিসেবে নাম উঠেছে সালমান খানের। যদিও তার দল বা সালমান নিজে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

২০০৯–১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘দাবাং’ ছিল সোনাক্ষী সিনহারের অভিষেক ছবি, যা বিপুল সাফল্য এনে দেয়। পরবর্তী দুই কিস্তি পরিচালনা করেন আরবাজ খান ও প্রভু দেবা। তবে প্রথম পর্বের পরিচালক অভিনব কাশ্যপ পরে সালমান খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সালমান ও আরবাজের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠেছিল; এমনকি সালমানের আচরণ নিয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে বড় পর্দার পাশাপাশি সালমান বর্তমানে ব্যস্ত ‘বিগ বস ১৯’ সঞ্চালনা ও সম্প্রতি শেষ করা ‘দ্য ব্যাং টুর’ নিয়ে।

ঝুঁকি, বিতর্ক ও ব্যস্ততার মাঝেও সালমান খানের এই নতুন উদ্যোগ বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ১৮টি বরফকল সিলগালা

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

4

মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী

5

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

6

দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

7

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

8

ওএসডি ৯ সচিব-সিনিয়র সচিব বাধ্যতামূলক অবসরে

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা; আন্তর্

14

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই

15

ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদু

16

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধানরা

17

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বানিজ্যে

18

চট্টগ্রামের বিএনপির নির্বাচনি প্রচারে সহিংসতা, অন্তর্বর্তী স

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20