ডেস্ক রিপোর্ট
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলে রানে ফিরবেন জাকের, প্রত্যাশা সুজনের

অনেকদিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে এসেই নাম কুড়িয়েছিলেন জাকের আলি অনিক। নিয়মিত পারফর্ম করছিলেন। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আবর দরকারে ক্রিজে পরে থেকেছেন। সব মিলিয়ে জাকের হয়ে উঠেছিলেন মিডল অর্ডারের ভরসার নাম।

কিন্তু হঠাৎ জাকেরের যেন কি হলো! ছন্দ হারিয়ে ফেলেছেন। মাঠে তার ব্যাটিং এখন সমালোচনার খোড়াক। সর্বশেষ ১৩ ইনিংসে ফিফটি নেই। ওয়ানডেতে তার সর্বশেষ পাঁচ ইনিংস যথাক্রমে- ২৭, ১০, ১৮, ১০, ১৮। আর টি-টোয়েন্টি শেষ ৮ ইনিংস- ৪, ৫, ৬, ৩২, ১০, ১৭, ৫, ২০। জাকের দল থেকে বাদও পরছেন।

তবে খালেদ মাহমুদ সুজন মনে করছেন, জাকের অফ ফর্ম কাটিয়ে উঠবেন দ্রুতই। এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন জাকের। মিডল অর্ডার এই উইকেটরক্ষক ব্যাটার বিপিএলে রানে ফিরবেন বলে প্রত্যাশা নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজনের।

তিনি বলেন, ‘জাকেরের ওপর আমার চোখ আছে। সে আমার বড় নির্ভরতা। খুব পছন্দ করি জাকেরকে। খুব পরিশ্রম করে। ডেডিকেটেড। ভালো ক্রিকেটার। ম্যাচ মেকার। ভালোমতো ম্যাচ গড়তে পারে। সে অ্যাবিলিটি আছে। হয়তো জাকের ন্যাশনাল টিমে একটু অফ ট্র্যাকে আছে। কিন্তু আমার মনে হয় সেটা কোনো ব্যাপার নয়। এটা সাময়িক। ইনশাআল্লাহ বিপিএলে কামব্যাক করবে আশা করি।’

জাকের আলি জাতীয় দলে খেলেন ফিনিশার ভূমিকায়। যেখানে ক্রিজে গিয়েই মারতে হয়। এই রোলে ধারাবাহিক পারফর্ম করা সহজ নয় বলছেন সুজন, ‘জাকের ন্যাশনাল টিমে যেখানে খেলে, সেটা খুব টাফ পজিশন। গিয়েই মারতে হয়। হাত খুলে খেলতে হয়। ইনিংস তৈরির আর থিতু হওয়ার সময় ও অবকাশ থাকে না। সে পজিশনে হয় হিরো হতে হয়, না হয় জিরো হতে হয়।’



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও কয়েক দিন থাকবে বৃষ্টি: আবহাওয়া অধিদফতর

1

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

4

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

জাপানে ১ কোটি শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

7

ম্যানেজিং কমিটি থেকে রাজনীতিবিদরা ‘আউট’, সরকারি কর্মকর্তাদের

8

আমরা পরনির্ভর হতে চাই না: প্রধান উপদেষ্টা

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার বাসিন্দা

11

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

সোশ্যাল মিডিয়ায় তথ্য দেখলেই ঝাঁপিয়ে না পড়ে যাচাই-বাছাই করার

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

রাশিয়া খুব বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত:

19

বিজয়নগরে মদ্যপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুইজন

20